৩৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

মাগুরানিউজ.কম: 

mn

৩৪তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে বিভিন্ন ক্যাডারে ২ হাজার ১৫৯ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে 
 
শনিবার রাতে এ তথ্য জানান পিএসসির জনসংযোগ কর্মকর্তা ডায়না ইসলাম সিমা। 

তিনি জানান, ২৯৩ জনকে প্রশাসন ক্যাডারে, পুলিশে ১৪৮ জনসহ ২ হাজার ১৫৯ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। এছাড়া ২০ জনের ফল স্থগিত রয়েছে।

এদিকে গত মে মাসে শেষ হয় ৩৪তম বিসিএস’র জেনারেল ও টেকনিক্যাল ক্যাডার পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষা। মোট ৩০৫৪ জন এই সময় মৌখিক পরীক্ষা দেয়।

২ হাজার ৫২টি পদে নিয়োগ দিতে ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি ৩৪তম বিসিএসের প্রজ্ঞাপন প্রকাশ করে পিএসসি। ওই বছরের ২৪ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে এক লাখ ৯৬ হাজার পরীক্ষার্থী অংশ নিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: