মাগুরায় উৎসবমুখর পরিবেশে স্কুলভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৫

internet1440826805y789মাগুরানিউজ.কম: আজ শনিবার সকালে মাগুরা পুলিশ লাইনস ময়দানে ৪৪তম জাতীয় স্কুল-মাদ্রাসার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। দুইদিন ব্যাপী এ অনুষ্ঠানে জেলার ৪টি উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহন করছে।

উৎসবমুখর পরিবেশে সকাল ১১টায় স্থানীয় পুলিশ লাইনস ময়দানে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান।

বিশেষ অতিথি হিসাবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি) জনাব একেএম এহসান উল্লাহ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা জনাব ফজলে আলম।

জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতি মাগুরা জেলা শাখার আয়োজনে দুইদিন ব্যাপী জেলার ৪টি উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন বিভগে এ প্রতিযোগিতায় অংশগ্রহন করছে।
সকালে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। অবমুক্ত করা হয় কবুতর। সারাদিন দিনব্যাপী চলেছে নানা প্রতিযোগিতা। 

আগামিকাল বিকালে এ অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণী পর্ব অনুষ্ঠিত হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: