“আলোকিত মানুষই পারে বিকশিত সমাজ বিনির্মাণ করতে”- জেলা প্রশাসক মাগুরা

 

মাগুরানিউজ.কম:

mn

অরুন শীল:  মাগুরার জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান বলেছেন, “আলোকিত মানুষই পারে বিকশিত সমাজ বিনির্মাণ করতে”। বিকশিত সমাজ বিনির্মাণে ক্ষুদে খেলোয়ারদের অগ্রণী ভুমিকা পালনের আহবান জানিয়ে তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি সকল শিক্ষার্থীদের ক্রীড়াঙ্গনেও সক্রিয়ভাবে অংশগ্রহন করতে হবে।

আজ শনিবার সকালে মাগুরা পুলিশ লাইনস ময়দানে ৪৪তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক।

জেলা শিক্ষা অফিসার ফজলে আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখের পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ।

জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতি মাগুরা জেলা শাখার আয়োজনে দুইদিন ব্যাপী জেলার ৪টি উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে এ প্রতিযোগিতায় অংশগ্রহন করছে।

আগামিকাল বিকালে দুইদিন ব্যাপী এ অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

উদ্ধোধনী অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে এর সুচনা করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: