বৃক্ষ শুধু সম্পদ নয়, মানুষের পরম বন্ধু – মাগুরায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মাগুরানিউজ.কম:

mn

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি বলেছেন, বৃক্ষ শুধু সম্পদ নয়, মানুষের পরম বন্ধু। বৃক্ষ মানুষকে বাচিঁয়ে রেখেছে।

শুক্রবার(২৮ আগস্ট) সন্ধ্যায় মাগুরায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বৃক্ষ রোপণের মাধ্যমে প্রাকৃতিক পরিবেশকে রক্ষার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার।

মাগুরা জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা কালেক্টরেট ভবনের সামনে সপ্তাহব্যাপী এ মেলার আয়োজন করা হয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পার্থ প্রতিম সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান মো. রস্তম আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু নাসির বাবলু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুমার কুণ্ডু প্রমুখ।

আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ বৃক্ষ স্টল, শ্রেষ্ঠ ফলের স্টল, বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিরতণ করেন প্রধান অতিথি।

গত ২২ থেকে ২৮ আগস্ট পর্যন্ত ৭দিনব্যাপী এ মেলায় সর্বমোট ১২টি স্টল দেওয়া হয়। গত এক সপ্তাহ ধরে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত বৃক্ষমেলা চলেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: