১০ হাজার পরীক্ষার্থীর পদচারনায় মুখরিত মাগুরা শহর

মাগুরানিউজ.কম:

mnমাগুরায় অনুষ্ঠিত হয়েছে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা। শুক্রবার দুপুর ৩টা থেকে বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত এ পরীক্ষায় জেলার প্রায় ১০ হাজার পরীক্ষার্থী অংশ গ্রহণ করেছে। ১০ হাজার পরীক্ষার্থীর পদচারনায় মুখরিত হয়ে উঠেছিলো বিকালের মাগুরা শহর।

জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ রবিউল ইসলাম জানান, মাগুরাতে মোট ১৬টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জেলা সদরের ১৬টি কেন্দ্রের মধ্যে মাগুরা সরকারী কলেজ, আর্দশ ডিগ্রী কলেজ, সরকারী মহিলা কলেজ, রাউতরা কলেজিয়েট স্কুল কেন্দ্রগুলোতে প্রায় ১০০০জন করে পরীক্ষার্থী অংশ নিয়েছে।

তিনি আরও জানান, এছাড়াও দুধমল্লিক মাধ্যমিক বালিকা বিদ্যালয়, এজি একাডেমী, সরকারী বালিকা বিদ্যালয়, মডেল স্কুল, ভায়না মাদ্রাসা, পারনান্দুয়ালী স্কুলসহ মোট ১৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: