১ সেপ্টেম্বর থেকে শুধু এমআরপিতে ভারতীয় ভিসা

mnমাগুরানিউজ.কম: ভারতীয় ভিসা আবেদনের ক্ষেত্রে ১ সেপ্টেম্বর, ২০১৫ থেকে বাতিল হচ্ছে হাতে লেখা পাসপোর্ট। মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ছাড়া কোনোভাবেই মিলবে না ভারতের ভিসা।

সম্প্রতি ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের ওয়েবসাইটে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক সাধারণ বিমানচলন সংগঠনের নীতিমালা অনুযায়ী আগামী ১ সেপ্টেম্বর, ২০১৫ সাল থেকে কোনো হাতে লেখা পাসপোর্ট ইন্ডিয়ান ভিসা আবেদনের জন্য গ্রহণযোগ্য হবে না। তাই সমগ্র বাংলাদেশ, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া পরিচালিত ‘ইন্ডিয়ান ভিসা আবদেন কেন্দ্রে’ শুধু মেশিন রিডেবল পাসপোর্ট গ্রহণ করা হবে।

এর আগে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) বেঁধে দেওয়া সময় অনুযায়ী, ‍আগামী ২৪ নভেম্বরের পর থেকে বিদেশ যাওয়া-আসার ক্ষেত্রে হাতে লেখা পাসপোর্ট গ্রহণযোগ্য হবে না বলে জানানো হয়।

পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৪ নভেম্বরের পর সবাইকে বাধ্যতামূলকভাবে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ব্যবহার করতে হবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: