মাগুরায় সেনা সদস্য স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন

মাগুরানিউজ.কম: 

mn

যৌতুকের দাবিতে করা মামলা তুলে নিতে স্ত্রী-সন্তানের প্রাণনাশের হুমকি দিচ্ছেন এক সেনা সদস্য ও তার পরিবার। মাগুরায় সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করেছেন সেনা সদস্য সুলতান আহমেদের স্ত্রী সাবিনা ইয়াসমিন।

আজ বৃহস্পতিবার দুপুরে মাগুরা প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে স্ত্রী সাবিনা ইয়াসমিন লিখিত অভিযোগে দাবি করেন, ২০০৭ সালের জুনে গোপালগঞ্জ জেলার তেবাড়িয়া গ্রামে হেকমত আলীর পুত্র সেনা সদস্য সুলতান আহমেদের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ও পরিবারের সদস্যরা দুই লাখ টাকা যৌতুকের দাবিতে তাকে নির্যাতন শুরু করে। এক পর্যায়ে একলাখ টাকা দেয়া হয়। কিন্তু বাকি টাকা না দেয়ায় তাকে তাড়িয়ে দ্বিতীয় বিয়ে করেন সুলতান।

নির্যাতন থেকে অব্যাহতি পেতে ২০১৪ সালের মার্চ মাগুরা জজ আদালতে মামলা দায়ের করেন সাবিনা। ওই মামলায় সুলতানকে আটক করে পুলিশ। জামিন দাবি করলেও আদালত না মঞ্জুর করে।

পরে মামলা তুলে নেয়ার জন্য সুলতানের পরিবারের সদস্যরা সাবিনাকে প্রাণনাশসহ নানাভাবে হুমকি দেয়া হয় বলে সংবাদ সম্মেলনে সাবিনা জানান। সংবাদ সম্মেলনে সাবিনা প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়েছেন।

সংবাদ সম্মেলনে সাবিনা ও তার ছয় বছরের একমাত্র পুত্র রুহানা সাবিত, ভাই তাহাজ্জত হোসেন ও আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।

সাবিনা মাগুরার মহম্মদপুর উপজেলার খালিয়া গ্রামের সালাম মোল্ল্যার মেয়ে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: