মাগুরায় মাহেন্দ্রসহ চোরাকারবারি চক্রের পাঁচ সদস্য আটক

মাগুরানিউজ.কম:

MN

মাগুরার মহম্মদপুরের চৌবাড়ীয়া বাজার থেকে এক সপ্তাহ আগে চুরি হওয়া মাহেন্দ্র উদ্ধার করেছে পুলিশ।  বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে মহম্মদপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার পাংশা বাজার থেকে উদ্ধার করেছে। এ সময় চোরাকারবারি চক্রের পাঁচ সদস্যকে পুলিশ আটক করে।

পুলিশ জানায়, গত ১৯ আগষ্ট রাতে মহম্মদপুরের চৌবাড়ীয়া বাজার থেকে তালা ভেঙ্গে স্থানীয় মৃত: ইউসুফ মোল্যার ছেলে আকতার মোল্যার মাহেন্দ্র চুরি করে নিয়ে যায় চোরকারবারি চক্রের সদস্যরা। এ ঘটনায় আকতার মোল্যা বাদি হয়ে থানায় মামলা দায়ের করে।

গোপন সংবাদের ভিত্তিতে মহম্মদপুর থানার সেকেন্ড অফিসার এসআই সুভাষ চন্দ্র দামের নেতৃত্বে একদল পুলিশ রাজবাড়ী জেলার পাংশা বাজার থেকে চুরি হওয়া মাহেন্দ্র উদ্ধার এবং চোরাকারবারি চক্রের ৫ সদস্যকে আটক করে।

আটকৃতরা হলো- মহম্মদপুরের চৌবাড়ীয়া গ্রামের মৃত: আলী আবজালের ছেলে ফারুক (৩০), জাফর মোল্যার ছেলে আলী আহসান (৩৩), আবদুস সালাম মোল্যার ছেলে আবদুল কাইয়ুম মোল্যা (৩০), কালাম শিকদারের ছেলে আশরাফুল শিকদার (২৫) এবং ফরিদপুর জেলার মধুখালী উপজেলাধীন আড়পাড়া গ্রামের আবদুল বারিকের ছেলে শাহরিয়ার শিকদার (২৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাহেন্দ্র চুরির সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।

মহম্মদপুর থানার ওসি শেখ আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার সকালে আটককৃতদেরকে মাগুরা আদালতে পাঠানো হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: