মাগুরাতে চলছে ভ্র্যাম্যমান আদালতের বিরামহীন অভিযান

 

মাগুরানিউজ.কম: নোংরা পরিবেশে খাবার তৈরীর সময় বেকারীর কারখানায় অভিযান চালিয়ে mn

ভ্র্যাম্যমান আদালত নগদ টাকা জরিমানা করেন। মঙ্গলবার বিকালে মাগুরা ইছাখাদা বাজারে একটি বেকারীতে গিয়ে দেখা মিললো নোংরা পরিবেশে খাবার তৈরীর নিদারুন চিত্র। বেকারী প্রতিষ্ঠানকে নোংরা পরিবেশে কেক বিস্কুট তৈরির অপরাধে জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক শর্মা।

এছাড়াও মাগুরা-যশোর রোডে রেজিস্ট্রেশন, লাইসেন্স, ফিটনেস না থাকার কারণে দুটি ট্রাককে জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে সর্বমোট ৬৫০০/- টাকা জরিমানা করা হয়।

মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় পাটজাত দ্রব্য ব্যবহারের পরিবর্তে অবৈধ প্লাস্টিকের বস্তায় চাউল বিক্রি ও মজুতের অপরাধে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ও ২টিকে সতর্কীকরণ করেছে ভ্র্রাম্যমান আদালত।

জেলা প্রশাসকের কার্যালয়ের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।তার সঙ্গে ছিলেন মাগুরার মূখ্য পাট পরিদর্শক মো: আক্তার হোসেন।

আদালত মাগুরা  শহরের প্রাণকেন্দ্র পুরাতন বাজার চাউল পর্ট্টির মা অন্নপূর্না ভান্ডারকে ৫ হাজার টাকা, সচিন্দ্রনাথকে ২ হাজার টাকা ও পশু হাসপাতাল পাড়ার ব্যবসায়ী নিরঞ্জন পালকে ৩ হাজার টাকাসহ মোট ১০ হাজার টাকা জরিমানা করে। অপরদিকে একই আদালত অন্য ২টি প্রতিষ্ঠানকে এ বিষয়ে সতর্কীকরন করেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্টেট মাগুরা নিউজকে বলেন, শিশু খাদ্যের নামে এসব নোংরা পরিবেশে খাবার তৈরীর প্রক্রিয়া বন্ধ করতে হবে। যারা নিয়ম না মেনে নোংড়া পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত ও বাজারজাত করছে তাদের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে। সবাইকে নিয়ম মেনে চলতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: