মাগুরায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

মাগুরানিউজ.কম: 

সংঘর্ষ
আজ দুপুরে দুই দল গ্রামবাসী জমি নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় উভয় পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে ১০ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরার মহম্মদপুর উপজেলার চৌবাড়িয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই দল গ্রামবাসীর মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে ।  

আহতরা হলেন, শহিদুল ইসলাম (৩০)লিপি খাতুন (২৫) সাহেব আলী (২০) রাসেল (১৮) ইবাদত আলী  (৪৫) নিয়ামত (৩৬) ওলিয়ার রহমান (৫৫) ইমরান আলী (৪০)সৈয়দ রহমত আলী (৩২) ও কেরামত আলী  (৩০) ।

মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আহতরা জানান, মহম্মদপুর উপজেলার চৌবাড়িয়া গ্রামে দু’ভাই সৈয়দ এবাদত আলী ও সৈয়দ সামছুর রহমানের মধ্যে ৭২ শতক জমির মালিকানা নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জের দুভাইয়ের সমর্থকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও পরে  সংঘর্ষ বেধে যায়। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে ১০ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শাখাওয়াত হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ব্যাপারে এখানো কোনো মামলা হয়নি। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: