হটাৎই মাগুরায় কাঁচা মরিচের বেজায় ঝাল

মাগুরানিউজ.কমঃ

mn

মাগুরায় কাঁচা মরিচ, শাক-সবজিসহ বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই চলেছে। ফলে ক্রেতা সাধারণ দিশেহারা হয়ে পড়েছে। পৌরসভার পাইকারী বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে কাঁচা মরিচ, পটল, বেগুন, শষা, লাল শাক, কলমি শাক,  পেঁয়াজ, রসুনসহ সব ধরণের তরিতরকারির দাম বাড়তির দিকে।

বাজারে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে বলে মাগুরা নিউজকে জানান আড়তদার আফতাব আহমেদ। তিনি বলেন, যেটুকু মাল উঠছে তার চেয়ে ক্রেতাই বেশি। এখান থেকে মালামাল কিনে মাত্র ১শ’ গজ দুরের খুচরা বাজারে প্রতিকেজিতে ১০ থেকে ৫০ টাকা লাভ করছেন দোকানীরা।

পুরাতন বাজারের খুচরা দোকানদার নজরুল ইসলাম জানান, পাড়াপাড়ি করে মালামাল বেশি দামে কিনতে হচ্ছে। তাই একটু লাভ দরে বিক্রি করছি। তিনি বলেন, খুচরা বাজারে বর্তমানে কাঁচা মরিচ ১১০ টাকা, পটল ৪৫ টাকা, বেগুন ৫০ টাকা, পেঁয়াজ  (দেশি) ৭০ টাকা, রসুন ৭৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কোরবানির ঈদের আগেই আরেক দফা পেঁয়াজ, রসুন ও মসলা জাতীয় জিনিসের দাম বাড়বে বলে মন্তব্য করেন তিনি।

শ্রীপুর উপজেলার কৃষক আবুজার রহমান জানান, টানা বর্ষণ ও ভারী বৃষ্টিপাতের কারণে কাঁচা মরিচ, পটল, বেগুন ও শাক- সবজির গাছ মরে যাচ্ছে। কোনভাবেই ফসলের ক্ষেত টিকিয়ে রাখা যাচ্ছে না। উৎপাদন কম হওয়ার কারণে এসবের দাম বাড়ছে  মৌসুমে ৪/৫ টাকা কেজি কাঁচা মরিচ বিক্রি করে লোকসান হলেও বর্তমানে ১ কেজি মরিচে তার দাম উঠে আসছে বলে জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: