মাগুরা-ঝিনাইদহ মহাসড়কে মাহেন্দ্র ও থ্রি-হুইলার চলাচলের দাবিতে মানববন্ধন করেছেন চালক ও মালিকরা। শনিবার সদর ঝিনাইদহ সদর উপজেলার মহাসড়কের গোয়ালপাড়া বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে কয়েকশ মাহেন্দ্র ও থ্রি-হুইলারের চালক ও মালিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, আবু জাফর, হাসান মেম্বর আব্দুল হালিম ও হাফিজুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, দেশের লাখ লাখ পরিবার এক মাহেন্দ্র চালিয়ে জীবিকা নির্বাহ করছে। আজ তারা অর্ধাহারে-অনাহারে দিনানিপাত করছেন। এ ব্যাপারে সরকারের সুদৃষ্টি কামনা করেন চালক ও মালিকরা।


