মাগুরায় সংখ্যালঘু নির্যাতন বন্ধের দাবিতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ

mnমাগুরানিউজ.কমঃ ফরিদপুর জেলা প্রশাসক কর্তৃক বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক এ্যাডভোকেট রানা দাস গুপ্তকে দেওয়া বে-আইনী নোটিশ প্রত্যাহার এবং সংখ্যালঘুদের উপর নির্যাতন নিপিড়ন বন্ধসহ তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মাগুরা শহরে বিক্ষোভ মিছিল করা হয়। শনিবার বিকালে ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ শহরে এই বিক্ষোভ মিছিল বের করে।

বিক্ষোভ মিছিল শেষে শহরের চৌরঙ্গী মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের জেলা সভাপতি অধ্যক্ষ রমেন বাছাড়ের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বাসুদেব কুন্ডু।

এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন পরিষদের কেন্দ্রীয় কমিটির মহিলা সম্পাদক স্বপ্না বিশ্বাস, জেলা পুজা পরিষদের এ্যাডভোকেট প্রদ্যুৎ কুমার সিংহ, ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক দিলীপ সরকার, সদর কমিটির সদস্য সচিব পার্থ সারথি বিশ্বাস,সাংবাদিক অরুন শীল, শ্রীপুর পুজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক শিশির শিকদার প্রমুখ।

সমাবেশ থেকে অনতিবিলম্বে ফরিদপুর জেলা প্রশাসনকে এই নোটিশ প্রত্যাহার করার দাবী জানানোর পাশপাশি সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানানো হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: