গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে মাগুরায় স্মরণসভা

mnমাগুরানিউজ.কমঃ ২১ আগষ্ট গ্রেনেড হামলায় হতাহতদের স্মরণে মাগুরা জেলা মুক্তিযোদ্ধা সংসদ আজ আছাদুজ্জামান মিলনায়তনে শোক সভা করেছে। সংসদ সদস্য কামরুল ইসলাম জলি শোক সভায় প্রধান অতিথি ছিলেন।

জেলা কমান্ডার মোল্লা নবুয়ত আলীর সভাপতিত্বে অনুষ্টিত শোক সভায় মাগুরা জেলা পরিষদ প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, মাগুরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: রুস্তম আলী, মাগুরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পংকজ কুমার কুন্ডু, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আবু নাসির বাবলু ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

বক্তাগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যবৃন্দ এবং ১৫ আগষ্ট গ্রেনেড হামলায় শাহাদত বরণকারিদের আত্ম ত্যাগের কাহিনি বর্ননা করে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

শোক সভায় সকল শহিদদের আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে দোয়া ও বিশেষ প্রার্থনা করা হয়। শোক সভার পূর্বে মুক্তিযোদ্ধারা শহরে এক শোক র‌্যালী বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: