জাতীয় শোক দিবসে মাগুরা জেলা পরিষদ প্রশাসকের শ্রদ্ধাঞ্জলী

মাগুরানিউজ.কম: 

mn

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধুর ৪০ তম শাহাদত বার্ষিকীতে ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেছেন মাগুরা জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম।

সকাল ১০টায় মাগুরা জেলা প্রশাসকের অফিস চত্বর থেকে নোমানী ময়দান পর্যন্ত শোক র‌্যালী বের করা হয়। জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম শোক র‌্যালীতে অংশ নেন। 

র‌্যালী শেষে নোমানী ময়দানে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে সম্মাননা প্রদান করেন জেলা পরিষদ প্রশাসক।

এরপর আছাদুজ্জআমান মিলনায়তনে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমানের সভাপতিত্বে অলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) এটিএম অব্দুল ওয়াহ্হাব। বক্তব্য রাখেন পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ, জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান রোস্তম আলী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু নাসির বাবলু, সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্যা নবুয়ত আলী, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাসান সিরাজ সুজা প্রমুখ।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে রচনা প্রতিযোগিতা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: