মাগুরানিউজ.কম:
১৫ আগষ্ট স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে মাগুরা জেলা ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
সকাল ১০টায় মাগুরা জেলা প্রশাসকের অফিস চত্বর থেকে নোমানী ময়দান পর্যন্ত শোক র্যালী বের করা হয়। র্যালী শেষে নোমানী ময়দানে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে সম্মাননা প্রদান করেন মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি শেখ রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মীর মেহেদী হাসান রুবেলসহ সংগঠনের নেতারা।
পরে আসাদুজ্জামান মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।


