মাগুরানিউজ.কম:
জাতীয় শোক দিবসে মাগুরা ৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকও শিক্ষার্থীরা শ্রদ্ধা নিবেদন করেছে।
সকাল ১০টায় মাগুরা জেলা প্রশাসক অফিস চত্বর থেকে নোমানী ময়দান পর্যন্ত শোক র্যালী বের করা হয়। র্যালীতে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন। র্যালীতে ৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকও শিক্ষার্থীরাও অংশগ্রহন করে।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।


