তামাকমুক্ত মাগুরা শহর। প্রচারাভিযান শুরু

মাগুরানিউজ.কম:

mn
জেলা তামাক নিয়ন্ত্রন টাস্কফোর্সের সহযোগিতায় এবং বেসরকারি সংস্থা এইড, সুবাস ও তামাক বিরোধী জোটের যৌথ আয়োজনে মাগুরায় ১১ আগস্ট মঙ্গলবার সকাল থেকে তামাকমুক্ত মাগুরা শহরের প্রচারাভিযান শুরু হয়েছে। তামাকবিরোধী বিভিন্ন শ্লোগান সম্বলিত গাড়ি নিয়ে স্বেচ্ছাসেবকরা শহরে দিনব্যাপী এ প্রচারাভিযান চালাবে।

প্রচারাভিযানে জেলা তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স এর কর্মীরা ২০১৩ সালে সংশোধিত ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রন) আইনের প্রচার চালান। তারা জানান, এ আইনের ৪ ধারা মোতাবেক সব পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এ আইন অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩শ’ টাকা জরিমানার বিধান রয়েছে।

প্রচারাভিযানে আরো জানানো হয়, শিক্ষা প্রতিষ্ঠান, সব সরকারি, বেসরকারি, আধা সরকারি ও স্বায়ত্বশাসিত অফিস, গ্রন্থাগার, লিফট, অচ্ছাদিত কর্মক্ষেত্র, হাসপাতাল, ক্লিনিক, আদালত ভবন, বিমান বন্দর, বাস টার্মিনাল, রেস্টুরেন্ট, পাবলিক টয়লেট, মেলা, শিশু পার্কসহ সরকারি ও স্থানীয় সরকার ঘোষিত কোনো পাবলিক প্লেসে অথবা পাবলিক পরিবহনে তামাকজাত দ্রব্যের ব্যবহার ও বিজ্ঞাপন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কেউ এ আইন অমান্য করলে তার অনুর্ধ্ব তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড বা অনুধিক এক লাখ টাকা অর্থদণ্ডের বিধান রয়েছে।

কেননা বাংলাদেশে প্রতি বছর তামাক ব্যবহারের কারণে ৫৭ হাজারের বেশি মানুষ মৃত্যুবরণ করে এবং ৩ লাখ ৮২ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করে। গড়ে প্রতিটি সিগারেট মানুষের জীবন থেকে ১১ মিনিট আয়ু কেড়ে নেয়। আর শতকরা ৯০ ভাগ ফুসফুস ক্যান্সারের কারণ হলো এই ধূমপান। এছাড়া বেশিরভাগ হার্ট এ্যাটাক, ক্যান্সার এবং শ্বাস-প্রশ্বাস জনিত রোগের কারণ তামাক। প্রত্যক্ষ ও পরোক্ষ তামাক ব্যবহারের ফলে বাংলাদেশে প্রতিবছর চিকিৎসার পেছনে ব্যয় হয় ১১ হাজার কোটি টাকা। 

প্রচারাভিযান থেকে তামাক নিয়ন্ত্রণ আইন মেনে তামাকমুক্ত শহর গড়ে সবাইকে স্বাস্থ্য ঝুঁকিমুক্ত জীবন গড়ার আহ্বান জানানো হয়।  এইড এর প্রোগ্রাম অফিসার মো. আবু হাবিবুল্লাহর নেতৃত্বে ১০ জন স্বেচ্ছাসেবক মাগুরা ও নড়াইল শহরে এ প্রচার কার্যক্রম চালাচ্ছে। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: