বাঁশের তৈরি পণ্য নিতে পাইকাররা আসছেন মাগুরায়

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরায় বাঁশ দিয়ে বিভিন্ন পণ্য সামগ্রী তৈরি করে দুই শতাধিক পরিবার জীবিকা নির্বাহ করছেন। তাদের উৎপাদিত পণ্য ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে এসে নিয়ে যাচ্ছেন পাইকাররা।

জানা গেছে, জেলার মহিলা কলেজের পিছনে, আলমখালী, ইছাখাদা, বিনোদপুর, জগদল প্রভৃতি এলাকার প্রায় দুই শতাধিক ঋষি সম্প্রদায়ের লোক বসবাস করে। এ সব গ্রামের প্রায় প্রতিঘরেই তৈরি হয় বাঁশ ও বেত নির্মিত বিভিন্ন পণ্য। বাঁশের ঝাকা, ডোল, চালন, কুলা, দোলনা, বুক সেলফ, মোড়া প্রভৃতি তৈরি করে নিজেরাই বিভিন্ন জেলায় হাটে ও মেলায় বিক্রি করে থাকেন। বাজারে এ সব পণ্যের চাহিদা রয়েছে।

বর্তমানে একটি ঝুড়ি আকার ও মানভেদে ১০০ টাকা, কুলা ৫০ টাকা, ৫০-৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ সব পণ্যের নির্মাতারা জানান, বাঁশের মূল্য বৃদ্ধির কারণে পণ্যের উত্পাদন মূল্য বেড়ে যাচ্ছে। ক্রেতারা আগের মূল্যেই কিনতে চান এ সব পণ্য। ফলে লাভ কম হচ্ছে। তারপরও পৈত্রিক পেশাকে ধরে রেখেছেন তারা।

এ সব কাজ করে একজন দৈনিক ২০০ থেকে ৩০০ টাকা আয় করেন। পরিবারের অন্যান্য কাজের পাশাপাশি তারা এই কাজ করেন বলে বাড়তি এ আয় দিয়ে সংসারের অনেক খরচ মেটানো যায়।

সরকারি পৃষ্ঠপোষকতা ও বিনাসুদে ব্যাংক ঋণের ব্যবস্থা করা গেলে মাগুরার বাঁশ শিল্প আরো এগিয়ে যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: