মাগুরানিউজ.কমঃ
“পিঠা উৎসব” বাংলা সংস্কৃতি এবং ঐতিহ্য-এর এক অনন্য প্রতীক। শীতের মৌসুমে মাগুরার গ্রামে গ্রামে ঘুরে দেখা যায় – হয়তো মেয়েরা ঢেঁকিতে চাল গুড়ো করছে, খেজুর গাছ থেকে নিয়ে আনা রস দিয়ে কেউ হয়তো নানা ধরনের পিঠা বানাচ্ছে, ভাপা পিঠার মৌ মৌ গন্ধ ছড়িয়ে যাচ্ছে অনেক দুরে…।


