মাগুরায় মহান বিজয় দিবস উদযাপন

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালির সবচেয়ে আনন্দের দিন। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির দিন। এদিন বিশ্বের মানচিত্রে সৃষ্টি হয় নতুন একটি সার্বভৌম দেশ, বাংলাদেশ। যা বাঙালি জাতিকে এনে দেয় আত্মপরিচয়ের ঠিকানা।

যারা বুকের তাজা রক্ত দিয়ে এ বিজয় ছিনিয়ে এনেছেন আজ সেসব শহীদকে বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করছে দেশের সর্বস্তরের মানুষ।

যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচীর মধ্যদিয়ে মাগুরায় মহান বিজয় দিবস পালিত হচ্ছে।

সকাল ৭ টায় মাগুরা নোমানী ময়দানস্থ শহীদ স্মৃতি স্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মুহ. মাহাবুবর রহমান, পুলিশ সুপার মুনিবুর রহমান, জেলা আওয়ামীলীগ, জাতীয় পার্টি, বিএনপি নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

শ্রদ্ধা নিবেদন করেছে মাগুরা নিউজ পরিবার।

এসময় বীর শহীদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: