শীতের পিঠা- ঢু মেরে আসুন মাগুরা শহরের ভ্রাম্যমান পিঠার দোকানে

মাগুরানিউজ.কমঃ

maguranewsবিশেষ প্রতিবেদক-

ঋতুর পালাবদলে কুয়াশার চাদর মুড়ি দিয়ে এলো শীতকাল। সাধারণত শীতের এই আমেজকে ভিন্ন মাত্রা দান করে শীতের পিঠা। শীতের পিঠার সাথে বাঙালির সম্পর্ক চিরন্তন। এটি বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। তা ছাড়া শীতের পিঠা ছাড়া শীত পূর্ণতা পায় না। শহর জীবনের কর্মব্যস্ততায় ঘরে পিঠা বানানোর সময় সুযোগ হয়ে ওঠে না, এ কারণে পিঠার দোকানকে বেছে নেন অনেকে।

শীতকে কেন্দ্র করে প্রতি বছর মাগুরা শহরের বিভিন্ন এলাকায় বসে ভ্রাম্যমাণ পিঠার দোকান। এবারও তার ব্যতিক্রম হয়নি। বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম সুস্বাদু পিঠার পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা।

 

দিনের বেলা পিঠা খুব একটা বিক্রি না হলেও সন্ধ্যার পর সাধারণত মানুষের ভিড় দেখা যায় দোকানগুলোতে।

ব্যস্ততার কারণে যারা এখনো শীতের পিঠার স্বাদ নিতে পারেননি তাঁরা সময় করে একবার ঢুঁ মেরে আসতে পারেন পিঠার দোকানে। সাধ্যের মধ্যে পছন্দের শীতের পিঠার স্বাদ নিতে পারবেন এখানে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: