সড়ক কোন ফুর্তির জায়গা নয়- মাগুরায় ইলিয়াস কাঞ্চন

মাগুরানিউজ.কম:

mn

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সব শ্রেণিপেশার মানুষের একত্রিত হয়ে সচেতনতা সৃষ্টি করার ওপর গুরত্বারোপ করেছেন প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের (নিসচা) চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

তিনি বলেন, ‘দেশে আর কোন সড়ক দূর্ঘটনা যেন না ঘটে সেজন্য আমাদের অঙ্গিকার করতে হবে। একটি সড়ক দূর্ঘটনা সারাজীবনের কান্নায় যেন রূপ লাভ না করে।’

মঙ্গলবার দুপুরে মাগুরার শহীদ আসাদুজ্জামান মিলনায়তনে সড়ক দুর্ঘটনারোধে গাড়ী চালকদের দক্ষতা ও জনসচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষন কর্মশালার উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে ইলিয়াস কাঞ্চন এসব কথা বলেন।

তিনি বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালাককে দ্রুতগতিতে নয় সাবধানে গাড়ি চালাতে হবে। দুর্ঘটনার ক্ষেত্রে শুধুমাত্র চালককে দোষ দিয়ে লাভ নেই। সড়কে চলাচলের সময় গাড়িচালক, যাত্রী ও পথচারিসহ সকলকে নিয়ম মেনে চলতে হবে। কেননা সড়ক কোন ফুর্তির জায়গা নয়।

তিনি আরো বলেন, সরকার ও সাধারণ মানুষের সদিচ্ছায় সড়ক দুর্ঘটনাকে শুণ্যের কোঠায় নিয়ে আসা সম্ভব। সড়ক দুর্ঘটনা রোধে যার যার অবস্থান থেকে সচেতনতা বাড়াতে কাজ করে যেতে হবে। সেই সাথে চলাচলে প্রণিত আইন আরো কঠোরভাবে প্রয়োগ করতে হবে।

এ সময় তিনি সড়ক দুর্ঘটনার প্রধান প্রধান কারণ অনুসন্ধান ও তা প্রতিরোধে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

সাসটেইন্যাবল রুরাল ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্ট প্রজেক্ট, এলজিইিডি ও নিসচা’র যৌথ আয়োজনে বেলা ১১ টায় মাগুরা শহরের নোমানী ময়দান থেকে বনার্ঢ্য শোভাযাত্রা বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার ওই ময়দানে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রেডক্রিসেন্ট, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, সাংবাদিকসহ পাঁচ শতাধিক মানুষ অংশ গ্রহণ করেন। র‌্যালি শেষে আসাদুজ্জামান মিলনায়তনে জেলা প্রশাসক মো. মাহবুবর রহমানের সভাপতিত্বে গাড়ী চালকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় । সেখানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন ইলিয়াস কাঞ্চন।

প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, পৌরসভার মেয়র ইকবাল আখতার খান কাফুর, সিভিল সার্জন ডা. এফবিএম আ. লতিফ, এলজিইডির যশোর অঞ্চলের তত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. মোশারফ হোসেন, সড়ক ও জনপথ বিভাগের মাগুরার নির্বাহী প্রকৌশলী সুব্রত দত্ত, চেম্বার অব কমার্সের সভাপতি মো. নাজমুল হক লাবলু, এনজিও কোঅর্ডিনেটর মো. আব্দুল হালিম, নিসচার জেলা সভাপতি আবু মোহাম্মদ ফিরোজ, সাধারন সম্পাদক আবু ইমাম মোহাম্মদ বাকের প্রমুখ। আলোচনা সভা ও কর্মশালায় জেলার বিভিন্ন পরিবহনের চালকসহ ২শ জন প্রতিনিধি অংশ নেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: