মাগুরার বাজারে ইলিশ ভ্যানিশ। পাতে কি আর ফিরবে সাধের ইলিশ?

মাগুরানিউজ.কম:

11825724_1033557933344594_6928062482629091683_n

মাগুরার বাজারে ইলিশ ভ্যানিশ। মিলছেনা একেবারেই বাঙ্গালীর প্রিয় ইলিশ। বাঙালির পাতে কি আর ফিরবে সাধের ইলিশ? ধন্দে মত্‍স্যজীবীরাই।

প্রবল দুর্যোগে সমুদ্র উত্তাল। মাছ ধরা লাটে উঠেছে মত্‍স্যজীবীদের। আর তাই আড়তে আড়তে ইলিশ ভ্যানিশ।

ছবিটা বদলে গেছে আচমকাই। দুর্যোগের দাপটে ফুঁসছে সাগর। ট্রলার ঘাটে ভিড়িয়ে এখন  ভালো আবহাওয়ার অপেক্ষায় অসহায় মাছমারার দল।

বন্যায় ভাসছে বাংলাদেশ। আবহাওয়ার ওলটপালটে যখন তখন সাগর উত্তাল। আর তারই সুবাদে বাড়ছে মাছের আকাল। ভরা বর্ষাতেই বেমালুম উধাও ইলিশ।

দিনদশেক হতে চলল উত্তাল সাগরে মাছ ধরতে যাওয়া মানা। তাই বাজারে ইলিশ নেই বলে জানালেন ব্যবসায়ীরা

মাগুরার আড়তে তাই ইলিশ ভ্যানিশ। আবহাওয়ার হাল ফিরলে বাড়বে ইলিশের জোগান? নিশ্চিত নন মত্‍স্যজীবীরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: