মাগুরার বাজারে ডিমে আগুন

মাগুরানিউজ.কম:

mn

লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডিমের দাম। মাগুরার বাজারে সপ্তাহের ব্যবধানে হালিতে এ পণ্যের দাম বেড়েছে ৮ টাকা। খুচরা দোকানে গত সপ্তাহে ছিল ৩০ থেকে ৩২ টাকা, গতকাল মঙ্গলবার প্রতি হালি পোলট্রি মুরগির ডিম বিক্রি হয়েছে ৩৮ থেকে ৪০ টাকা। ডিমের পাশাপাশি অন্যান্য নিত্যপণ্য পেঁয়াজ, ডাল ও সবজির দামও গত সপ্তাহে বেড়েছে।

ডিমের দাম বৃদ্ধির বিষয়ে ব্যবসায়ীরা জানান, বাজারে অন্যান্য পণ্যের দাম বেশি থাকায় ডিমের চাহিদা বেড়েছে। এ সময়ে বৈরী আবহাওয়ায় ডিম কম আসছে। আবার মজুদ ডিমে বেশি মুনাফা করতে বাজারে কম ছাড়ছেন ব্যবসায়ীরা। এ কারণে ডিমের দাম বেড়েছে।

মাগুরার ডিম ব্যবসায়ীরা বলেন, কয়েক সপ্তাহ ধরে ব্যাপক বৃষ্টি হয়েছে। পাশাপাশি হঠাৎ পানি বেড়ে যাওয়ায় বন্যার কারণে অনেক খামার পানিতে ডুবে বন্ধ হয়ে গেছে। বৈরী আবহাওয়ার কারণে খামারে মুরগির ডিমের উৎপাদন প্রায় ৩০ শতাংশ কমে গেছে। এ কারণেই ডিমের দাম বাড়ছে। বর্তমানে খামার থেকে ৬ টাকা ৫০ পয়সা দরে ১০০ ডিম বিক্রি হচ্ছে ৬৫০ টাকায়।

মাগুরার ডিমের ব্যবসা নিয়ন্ত্রিত হয় পুরাতন বাজার থেকে। গতকাল রাতে এ পাইকারি বাজারে ১০০ পোলট্রি মুরগির ডিম বিক্রি হয়েছে ৭৮০ থেকে ৮০০ টাকায়। ১০০ দেশি হাঁসের ডিম ৯০০ টাকা ও দেশি মুরগির ডিম ১০০০ টাকায় বিক্রি হয়েছে।

পুরাতন বাজার, জামরুলতলা সান্ধ বাজার, নতুন বাজারসহ বিভিন্ন বাজারে পোলট্রি মুরগির ডিমের দাম ৩৭ থেকে ৩৮ টাকা হালি। হাঁসের ডিম ৪২ থেকে ৪৫ ও দেশি মুরগির ডিম ৫০ থেকে ৫২ টাকা। এক সপ্তাহ আগেও এসব বাজারে তা বিক্রি হয়েছে যথাক্রমে ৩০ টাকা, ৩৫ টাকা ও ৪০ টাকা হালিতে।

ব্যবসায়ীরা জানান, রমজানে চাহিদা কম থাকায় তখন ডিম হিমাগারে মজুদ করা হয়েছে। ঈদের পর চাহিদা বাড়লেও হিমাগার থেকে ডিম ছাড়া হয়নি। বৈরী আবহাওয়ায় খামার থেকেও ডিম কম আসার সুযোগে কৃত্রিম সংকট সৃষ্টি করে হিমাগারেরর ডিম চড়া দামে বিক্রি করা হচ্ছে।

ব্যবসায়ীরা আরো জানান, হঠাৎ করে বাজারে মাছ, মাংস, মুরগি, ডাল ও সবজির দাম বেড়েছে। এ কারণে ডিম কেনার হিড়িক পড়েছে। এ বিপুল চাহিদা সামাল দিতে বাজারে ডিমের সংকট তৈরি হয়েছে। তাছাড়া বর্ষা মৌসুমে প্রতি বছরই এ সময়টায় ডিমের দাম কিছুটা বাড়ে।

মাগুরার ডিমের অন্যতম পাইকারী বিক্রেতা মহশিন বলেন, বৃষ্টির কারণে পোলট্রি খামার থেকে ডিম সংগ্রহ করা সম্ভব হয়নি। এ কারণে ডিম কম আসায় দাম বেড়েছে। আবহাওয়া ভালো থাকলে দাম কমে আসবে। তবে খুচরা বিক্রেতারা এ সুযোগে ডিমের দাম বেশি নিচ্ছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: