মাগুরার গ্রামে গ্রামে এবার রঙ্গিন রূপবানের নাচ!

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

হাজার দর্শক মন মজাইয়া …….রূপবানে নাচে কোমর দুলাইয়া। হ্যাঁ মাগুরাতে সত্যিই বাতাসে কোমর দুলিয়ে নাচছে রঙ্গিন রূপবান। তবে এই রূপবান মাগুরায় উৎপাদিত শিমের নাম। সুস্বাদু ইপসা জাতের (রূপবান) শিমের আবাদ ও উৎপাদন হচ্ছে বেশি মাগুরাতে। তবে মাগুরার স্থানীয়রা এ শিমকে রূপবান শিম হিসেবে জানে।

শিমের উৎপাদন বৃদ্ধিতে শিম চাষে এবার লক্ষমাত্রা ছাড়িয়ে গেছে বলে কৃষি অফিস সূত্রে জানা গেছে। চলতি মৌসুমে জেলায় কয়েক কোটি টাকার শিমের উৎপাদন হয়েছে। অক্টোবর থেকে শুরু হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাগুরার শিম বিপণনের কার্যক্রম চলবে আগামী জানুয়ারি পর্যন্ত।

সরেজমিন শিম ক্ষেতগুলো ঘুরে ও কৃষকদের সাথে আলাপকালে জানা য়ায়, শীতের মৌসুমে তারা শিম চাষে অধিক হারে লাভবান হচ্ছে। এমনি একজন কৃষক মোঃ আলমগীর জানান, তিনি গ্রীষ্মের এমন সময়ে অন্যান্য সবজির চাষ করতেন। বর্তমানে এ শিমের মূল্য বেশি ও ভাল ফলনের কারনে ১ একর জমিতে ইপসা জাতের (রুপবান শিমের আবাদ করেছেন। প্রথম অবস্থায় ৮০থেকে ৯০টাকা কেজি হিসেবে পাইকারীতে শিম বিক্রি করেছেন প্রায় ৪ হাজার টাকা। বাজার দর বর্তমানে প্রায় ৪০থেকে ৫০ টাকার মত। 

চলতি মৌসুমে দেশের বিভিন্ন স্থান থেকে শিমের আবাদের কথা শুনে পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে গ্রামগঞ্জের হাট বাজার থেকে পাইকারীতে শিম ক্রয় করে বিভিন্ন জেলা শহরগুলোতে ট্রাকে করে নিয়ে যাচ্ছেন আগত পাইকাররা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: