মাগুরানিউজ.কমঃ
মাগুরার জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান। অতি স্বল্প সময়েই যার উন্নয়নমুখি ছোঁয়ায় আত্মবিশ্বাসী, প্রাণবন্ত ও সক্রিয় হয়ে উঠেছে মাগুরা। সদা কর্মতৎপর এই মানুষটি উন্নয়নকামী মাগুরাবাসীর অতি প্রিয় একজন জেলা প্রশাসকে পরিনত হয়েছেন। বিভিন্ন জনমুখি কল্যানকর অসাধারন উদ্যোগের জন্য দেশজুড়েও ব্যাপক আলোচিত ও প্রশংসিত সদা উদ্যোগী এই মানুষটি।
সম্প্রতি সরকারের উপ সচিব থেকে যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন মুহ. মাহবুবর রহমান।
উন্নয়নপ্রত্যয়ী এই মানুষটির নেতৃত্বে এবার দুর্বার গতিতে মাগুরা আরেক অনন্য লক্ষ জয়ের দিকে এগিয়ে চলেছে ‘ভিক্ষুকমুক্ত মাগুরা’। ভিক্ষুক মুক্তকরন, ভিক্ষুকদের কর্মসংস্থান ও পূনর্বাসনের লক্ষে যার অক্লান্ত তৎপরতায় এগিয়ে চলেছে অনন্য এ প্রয়াস।
আসুন আমরাও যার যার ক্ষেত্রে সহযোগীতা করি অনন্য এ প্রয়াসকে সার্থক করার জন্য।
‘মাগুরা নিউজ’ পরিবারের পক্ষ থেকে সদা আত্ননিবেদিত উন্নয়নকামী এই মানুষটির জন্য অভিনন্দন ও শুভকামনা।
– আইনজীবী, সম্পাদক মাগুরা নিউজ।


