মাগুরানিউজ.কমঃ
জাতি ধর্ম বর্ণ শ্রেণী বয়স পেশা নির্বিশেষে মর্যাদাপূর্ণ জীবনের অধিকার প্রতিষ্ঠাই মূল লক্ষ- এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় আজ সোমবার মাগুরায় বিশ্ব মানবিক মর্যাদা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মানববন্ধন সমাবেশ করেছে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন, দলিত সমাজ কল্যাণ ফাউণ্ডেশন এবং মহিলা পরিষদ।
সকালে শহরের চৌরঙ্গী মোড়ে আয়োজিত এই মানববন্ধন শেষে সমাবেশ থেকে জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে আইন প্রণয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচী গ্রহণ, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি কোটা প্রবর্তন সহ মোট ৮টি দাবি তুলে ধরা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, মহিলা পরিষদের সভাপতি মমতাজ বেগম, উন্নয়ন ব্যক্তিত্ব আব্দুল হালিম, কাজী সিরাজুল ইসলামসহ অন্যরা।


