মাগুরা থেকে শুরু ।। শীত নিবারনে নতুন ধারায় maguranews.com

মাগুরানিউজ.কমঃ
mnবিশেষ প্রতিবেদক-
এই ডিসেম্বরেই মাগুরাকে শীতার্তমুক্ত করার লক্ষে মাগুরার প্রথম ২৪ঘন্টার সংবাদ মাধ্যম ‘মাগুরা নিউজ’ বিশেষ মানবিক উদ্যোগ গ্রহন করেছে।
বিশ্বজোড়া মাগুরাবাসীর সম্মিলিত সহযোগীতায় জেলার প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত প্রতিটি মানুষকে শীত নিবারনের উপকরন পৌঁছে দেবার এই উদ্যোগের বিষয়ে ‘মাগুরা নিউজ’ সম্পাদক এ্যাড. রাজীব মিত্র জয় বলেন, প্রতি বছর শীতের সময় দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয় ঠিকই তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় একদম শেষ সময়ে হতদরিদ্র ঐসব মানুষের হাতে সহায়তা সামগ্রী পৌছানো হয়। কিন্তু ততক্ষনে কমবেশি ক্ষতির শিকার হতে হয় অসহায় ঐসব মানুষদেরকে। 
শীত নিবারনে তাই আমাদের উদ্যোগ এবছর শীতের শুরুতেই তাদের হাতে শীতবস্ত্র পৌঁছে দেয়া। প্রত্যাশা এই ডিসেম্বরেই শীতার্তমুক্ত হবে মাগুরা। সাথে আশাবাদ দেশ জুড়ে অনুসরনীয় হবে শীতের শুরুতেই শীতবস্ত্র পৌঁছে দেয়ার এই গ্রহনযোগ্য উদ্যোগ।
 
মাগুরা নিউজ বিশ্বজুড়ে বসবাসকারী প্রতিটি উন্নয়নকামী মাগুরাবাসীর সহযোগিতা প্রত্যাশা করছে। আসুন আমরা প্রত্যেকেই কষ্টের এ সময়ে অন্তত একজনের জন্য হলেও গরম কাপড়ের ব্যবস্থা করি। সকলের মিলিত প্রচেষ্টায় এবারের শীতে আর কষ্ট পাবেনা মাগুরার একজন মানুষও। এই ডিসেম্বরেই শীতার্তমুক্ত হবে মাগুরা।

উদ্যোগের সঙ্গী হতে ও আপনার মূল্যবান মতামত জানাতে –

হট লাইন নাম্বার-  01736 180 789  ও  018 5548 5538  নাম্বারে।

ই মেইল – maguranewsbd@gmail.com

অথবা ফেসবুকে ইনবক্স করুন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: