মাগুরানিউজ.কমঃ
‘আসুন ঐক্যের হাত তুলি, এইচআইভি প্রতিরোধ করি’ এ শ্লোগান নিয়ে আজ বৃহস্পতিবার মাগুরায় বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে।
ব্র্যাক, স্বপ্নীল, সূর্যের হাসি , পিকেএস, লাইট হাউজ, মেরি স্টোপসহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় মাগুরা স্বাস্থ্য বিভাগ এ দিবসের আয়োজন করে।
এ উপলক্ষ্যে সকালে একটি র্যালী ভায়না মোড় হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে সিভিল সার্জন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় । র্যালীতে সদর হাসপাতালের নার্স, বিভিন্ন স্বেচ্ছাসেবী কর্মকর্তারা অংশ নেন।
পরে সদর হাসপাতালের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডা. এফবি আব্দুল লতিফের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান, জেলা এনজিও কো-অর্ডিনেটর আব্দুল হালিম ও জেলা ব্র্যাক প্রতিনিধি রোকেয়া বেগম প্রমুখ।


