মাগুরানিউজ.কমঃ
মাগুরা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আজ মনোনয়ন পত্র দাখিল করেছেন যুবলীগ নেতা কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি । আজ দুপুরে জেলা নির্বাচন অফিসার আহম্মদ আলির কাছে মনোনয়ন পত্র জমা দেন তিনি।
ঘোষিত তফসিল অনুযায়ী, চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত সদস্য পদে মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ১ ডিসেম্বর। ৩ ও ৪ ডিসেম্বর যাচাই-বাছাই শেষে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে ১১ ডিসেম্বর।
এছাড়া নির্বাচনের প্রতীক বরাদ্দ ১২ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
আগামী ২৮ ডিসেম্বর দেশে প্রথবারের মতো ৬১ জেলায় চেয়ারম্যান ও সদস্য পদে হতে যাচ্ছে এই নির্বাচন।


