মাগুরানিউজ.কমঃ
মাগুরা আদর্শ ডিগ্রী কলেজের ফিনান্স বিভাগের শিক্ষক মুরাদ বিন আনোয়ার এর দাফন সম্পন্ন হয়েছে। আজ সকালে তার মরদেহ মাগুরা আদর্শ ডিগ্রী কলেজ চত্বরে নিয়ে যাওয়া হয়।
কলেজ থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়ি সদরের হাজিপুর গ্রামে।
পরে দুপুর ২টায় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ চত্বরে নামাজে জানাযা শেষে তাকে মাগুরা শহরের ভায়নাস্থ পৌর গোরস্থানে দাফন করা হয়।
গতকাল বুধবার সন্ধায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।


