মাগুরানিউজ.কমঃ
মাগুরা সদর উপজেলার আলোকদিয়া বাজারে সোমবার মধ্যরাতে দোকানসহ প্রায় ১০টি ধান-পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লেগে ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থদের দাবি। বাজারের একটি চায়ের দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন।
মাগুরা ফায়ার ব্রিগেডের স্টেশন অফিসার মনিরুজ্জামান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। দমকল বিভাগ ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।


