ভয়ংকর কান্ড!!! অবশেষে ‘জীবিত’ উদ্ধার মাগুরার ‘মৃত’ হুমায়ুন!

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

পারিবারিক কলহের জের ধরে ১০ সেপ্টেম্বর ২০১৬ মাগুরা সদর উপজেলার ইছাখাদা গ্রামের আকমল হোসেনের ছেলে হুমায়ন কবির বাড়ি থেকে পালিয়ে যান। ২০ সেপ্টেম্বর ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর গ্রামের মাঠ থেকে এক যুবকের গলিত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। লাশটি তার ছেলের দাবি করে আকমল হোসেন বাড়িতে নিয়ে গিয়ে দাফন করেন।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ সংবাদমাধ্যমে জানান, এ ঘটনার পরের দিন শৈলকুপা থানায় ওই গ্রামের সুবোধ বসু, ঐশিক বসু, মন্দিরা বসু ও পলাশকে আসামি মামলা করেন আকমল হোসেন। মামলার পর তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে হুমায়ুনের বেঁচে থাকার তথ্য বেরিয়ে আসে। পরে মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়। পুলিশ অভিযান চালিয়ে সোমবার বিকালে যশোর থেকে হুমায়নুকে উদ্ধার করে।

সন্ধ্যায় তার পিতা-মাতা ও স্থানীয় দুইজন জনপ্রতিনিধির কাছে তাকে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে এ ঘটনার শিকার হিন্দু পরিবারটি পথে বসার উপক্রম হয়েছে।

 

ছবি- সংগ্রহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: