মাগুরানিউজ.কমঃ
মাগুরায় মঙ্গলবার রাতে এক পরিবারের সবাইকে অজ্ঞান করে সর্বস্ব লুট করে নিয়েছে দুর্বৃত্তরা।আজ বুধবার সকালে তাদেরকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেছে এলাকাবাসী। সদর উপজেলার শত্রুজিৎপুর ইউনিয়নের বাড়ইখালি গ্রামে অজ্ঞান পার্টির কবলে পড়া পরিবারের সদস্যরা হলেন- সোমদেব ভট্টাচার্য, তার স্ত্রী শান্তি, তাদের দুই ছেলে মন্টু ও রিন্টু।
মঙ্গলবার রাত ১০টার দিকে খাবার খেয়ে ওই পরিবারের সদস্যরা ঘুমাতে যান। রাতে ঘরে ঢুকে দুর্বৃত্তরা পরিবারের সবাইকে অচেতন করে টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।


