ঢাকায় ক্রীড়া প্রতিমন্ত্রীর বাসা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ডঃ শ্রী বীরেন শিকদার এমপির বেইলি রোডের সরকারি বাসা থেকে এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার সকাল পৌনে ৭টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

মিলন টিকাদার (২০) নামের ওই তরুণ গত তিন বছর ধরে বীরেন শিকদারের বাসায় কাজ করছিলেন। তার বাড়ি মাগুরার শালিখা উপজেলার পোড়াগাছির আড়পাড়া গ্রামে।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান গণমাধ্যমে বলেন, সকালে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। ক্রীড়া প্রতিমন্ত্রীর বাসায় গৃহকর্মীদের কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে লাশটি ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

প্রাথমিক আলামতে ঘটনাটি আত্মহত্যা মনে হচ্ছে বলে জানান তিনি।

রমনা থানার ওসি মসিউর রহমান গণমাধ্যমে জানান, প্রেমঘটিত কারণে সে রাতে আত্মহত্যা করে থাকতে পারে। এবিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: