মাগুরায় মোড়ে মোড়ে ধোয়া-ওঠা গরম পিঠা

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

বাংলার গ্রামীণ জনপদে শীত হাজির হয় নানান বৈচিত্র্যের সম্ভারে। শীত আসলেই শহরবন্দর গ্রাম নতুন আঙ্গিকে সাজে। ভিন্ন মাত্রা পায় খাবার দাবারেও।

গ্রামের মত শহরের বাড়িতে বাড়িতে পিঠা পুলির পসলা না বসলেও রাস্তার মোড়ে মোড়ে ঠিকই মৌসুমী ব্যবসায়ীরা দোকান নিয়ে বসেন। শীতে পিঠা খাওয়ার রীতি যেন বাংলার চিরায়ত সংস্কৃতিরই অংশ। মৌসুমী পিঠা ব্যবসায়ীরা মোড়ে মোড়ে ভাপা পিঠার দোকান নিয়ে বসে পড়েছেন। মানুষও খাচ্ছেন এসব ধোয়া-ওঠা গরম পিঠা।

অনেকেই মৌসুমী এই ব্যবসার সাথে জড়িয়ে পড়েছেন। তেমন একটা পুঁজি লাগে না বলে সহজেই এ ব্যবসা শুরু করা যায়। জ্বালানি হিসেবে খড়ি, অকেজো কাঠের টুকরা, কিংবা গাছের শুকনা ডাল ব্যবহার করছেন তারা। কিছু গুড়, আটা, নারিকেল নিয়ে খুলে বসেছেন মৌসুমী ব্যবসা।

অলিতে-গলিতে, মোড়ে-মোড়ে গড়ে উঠা এসব পিঠার দোকানে অফিসগামী কিংবা বাড়ি ফেরার পথে অনেকেই পিঠার স্বাদ নিতে আসছেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: