মাগুরানিউজ.কমঃ
মেলার সময় ফুরিয়ে আসছে তাই মাগুরা শহরে কাত্যায়নী পূজার মেলা’য় আজ ভিড় একটু বেশিই। শহরের ছানার বটতলা ও নিজনান্দুয়ালী আশ্রম ঘিরে বসেছে জমজমাট মেলা।
শিশুদের জন্য নাগরদোলা, ট্রেনসহ নানা ধরণের রাইড রয়েছে মেলাতে।জিলিপি-ফুচকার দোকানের পসরা, পুতুল নাচের তাঁবু আর রয়েছে যাদুর প্রদর্শনী।
মেলা উপলক্ষে নানা ধরণের কাঠের আসবাব, তৈজষপত্র, কম্বল, ক্রোকারিজ সামগ্রী, কোর্ট, প্যান্ট, ব্লেজারসহ নানা ধরণের সামগ্রী বিক্রি করতে দুর দুরন্ত থেকে এসেছেন দোকানিরা।
রয়েছে খাবারের দোকানসহ আরো অনেক হাতে তৈরী মালামালের দোকান।


