মাগুরার বেকার যুবকদের চাকুরী নট! তারা এবার উদ্যোক্তা হবে

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরার বেকার যুবকদের চাকুরী নট! তারা এবার উদ্যোক্তা হবে। চাকরি চাইবে না, চাকরি দেবে। দেশের যুবকদের আত্মকর্মী থেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মী যুবকরা প্রত্যেকেই এক একজন উদ্যোক্তা হিসেবে নিজের কর্মসংস্থান ও সমাজের বেকারত্ব মেটাতে পারবে।

আজ বৃহস্পতিবার মাগুরা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত যুব উদ্যোক্তা প্রশিক্ষণ কোর্স উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি এসব কথা বলেন।

তিনি বলেন,  প্রযুক্তির এই যুগে বিশ্ব থেকে পিছিয়ে থাকার সুযোগ নেই। সুযোগ নেই উন্নয়নের মহাসড়ক থেকে ছিটকে পড়ার। তাই সকলকে প্রতিটি ক্ষেত্রে সবচেয়ে আধুনিক শিক্ষাটি গ্রহণ করে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে।

যুব উন্নয়ন অধিদপ্তর মাগুরার উপ পরিচালক মো: রিয়াজুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহাজ উদ্দীন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: