মাগুরার ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজার মেলায় জিলিপির দোকান নিয়ে উপস্থিত হয়েছেন সুকুমার ঘোষ। বাড়ি মাগুরার শ্রীপুরে। তার মতে জিলিপি মেলার সেই খাবার, যেটা ছাড়া ‘মেলা’ নাকি ‘মেলা’ নয়।
মেলা উপলক্ষে নানা ধরণের কাঠের আসবাব, তৈজষপত্র, কম্বল, ক্রোকারিজ সামগ্রী, কোর্ট, প্যান্ট, ব্লেজারসহ নানা ধরণের সামগ্রী বিক্রি করতে দুর দুরন্ত থেকে এসেছেন দোকানিরা।
জিলিপি-ফুচকার দোকানের পসরার সাথে পুতুল নাচের তাঁবু আর রয়েছে যাদুর প্রদর্শনী।
শিশুদের জন্য নাগরদোলা, ট্রেনসহ নানা ধরণের রাইড রয়েছে মেলাতে। মেলা চলবে প্রায় ১৫দিন। শহরের ছানার বটতলা ও নিজনান্দুয়ালী আশ্রম ঘিরে বসেছে এই মেলা।


