মহম্মপুরে দেবর-ভাবির পক্ষেই জনতার রায়

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মহম্মপুরে দেবর-ভাবির পক্ষেই রায় জানিয়েছে জনতা। রাধানগর গ্রামের ওসমান শেখের ছেলে নূরুল ইসলাম ও তার ভাবি নাছরীন নাহার দুজনই ভোটযুদ্ধে জয়লাভ করেছেন।

মহম্মদপুর সদর ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে গত ৩১ অক্টোবর। ভোটে মহম্মদপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নং ওয়ার্ড থেকে নূরুল ইসলাম এবং ২ নং সংরক্ষিত ওয়ার্ড থেকে তার ভাবি নাছরীন নাহার জয়লাভ করেছেন।

রাধানগর গ্রামের নূরুল ইসলাম। তার মরহুম পিতা ওসমান শেখও মেম্বার ছিলেন। নির্বাচনে তিনি ৩৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নিত্য গোপাল রাজবংশী পান ৩১১ ভোট। ৮২ ভোট বেশি পেয়ে প্রথমবারের মতো জনতার ভোটে তিনি জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন।

নূরুল ইসলামের ভাবি নাছরীন নাহার ২ নং সংরক্ষিত ওয়ার্ড থেকে ভোটযুদ্ধে জয়লাভ করেছেন। তিনি মুজিবর রহমানের স্ত্রী। এ ওয়ার্ডে বিগত নির্বাচনে জয়ী হওয়া তার বড়ো জা (বড় ভাসুরের স্ত্রী) রাবেয়া বেগমও ভোটের লড়াইয়ে অংশ গ্রহণ করেন। তিনি নাছরীন নাহারের কাছে হেরে যান। নাছরীন নাহার পেয়েছেন ১৭১৫ ভোট। রাবেয়া বেগম পান ১৫২৭ ভোট। ১৮৮ ভোট বেশি পেয়ে প্রথমবার জনতার প্রতিনিধি হয়েছেন নাছরীন নাহার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: