মাগুরানিউজ.কমঃ
অবশেষে দীর্ঘ দু্ই বছর পর মাগুরায় মাঠে গড়াচ্ছে ক্রিকেট। শনিবার রাতে মাগুরা জেলা খেলোয়াড় কল্যাণ সমিতি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের এই ঘোষণা দিয়েছে।
জানাগেছে, আগামী ২০ডিসেম্বর জেলা ক্রিড়া সংস্থার সহযোগিতায় ও ক্লেমনের পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে বলে জানান সমিতির সভাপতি ক্রিকেট সংগঠক সাদ্দাম হোসেন গোর্কি।
বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক শেখ মনসুর আলি, প্রাক্তন ক্রিকেটার এ্যাড. সজিব আহম্মদ, আরিফুল ইসলামসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।


