আগামীকাল চাঁদের রেকর্ড ব্রেক! সর্বোচ্চ কাছে আসার সময় জেনে রাখুন

মাগুরানিউজ.কমঃ

mnওয়েব ডেস্ক-

সোমবার পূর্ণিমায় পৃথিবীর খুব কাছে চলে আসবে চাঁদ। এদিন চাঁদ আর পৃথিবীর দূরত্ব যা দাঁড়াবে গত ৭০ বছরেও তা হয়নি। ১৯৪৮ সালের পর এত বড় আর এতটা উজ্জ্বল চাঁদ আর দেখা যায়নি আকাশে।

সূর্য ও পৃথিবীর পারস্পরিক অবস্থান এবং বিচিত্র কক্ষপথে চাঁদের চলাচলের কারণে এ চাঁদ বড় দেখা যাবে। অনেকের ধারণা, এই সুপার মুন শুধু পূর্ণিমা হলেই হয়। কিন্তু এ ধারণা ঠিক নয়। পূর্ণিমার সময় চাঁদকে তার চলাচলের কক্ষপথে ঘুরতে ঘুরতে সবচেয়ে কাছে আসতে হয়। আর গাণিতিক কারণেই তা প্রতি পূর্ণিমায় সম্ভব হয় না। প্রতি বছর সম্ভব হয় না। প্রতিটি দশকেও সম্ভব হয় না। কক্ষপথে ঘুরে আসতে চাঁদের এই পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসার দূরত্বটিকে বলা হয় ‘পেরিজি’।

সোমবারের এই ‘সুপার মুনটিকে’ সবচেয়ে ভালো দেখতে পারবেন উত্তর আমেরিকার মানুষ। ২০৩৪ সালের ২৫ নভেম্বর আবার একটি সুপার মুন হবে। কিন্তু তখনও চাঁদ এবারের মতো অতোটা কাছে আসবে না পৃথিবীর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: