মাগুরানিউজ.কমঃ
বণ্যাঢ্য আয়োজনে মাগুরাতে আজ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীপালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা ও আলোচনা সভা। এ উপলক্ষে একটি শোভাযাত্রা দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে এনামুল হক হিরকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক পংকজ কুন্ডু, যুবলীগের আব্দুল আউয়াল মোল্যা, নিহার বিশ্বাসসহ অন্যরা।


