মাগুরানিউজ.কমঃ
মাগুরায় এক গৃহবধূকে সম্মানহানীর পর ভিডিওচিত্র ধারণের অভিযোগ পাওয়া গেছে।
সদরের আলমখালী এলাকার ওই গৃহবধূ বুধবার সন্ধ্যায় সদর হাসপাতালে ভর্তির পর সংবাদমাধ্যমে বলেন, পারিবারিক বিরোধের জেরে তিনি তার স্বামী থেকে বিচ্ছিন্ন হয়ে বাবার বাড়িতে থাকেন। বুধবার বিকেলে এক নারী আমাকে বিরোধ মেটানোর কথা বলে এলাকার একটি ইটভাটায় ডেকে নেয়। সেখানে অপরিচিত এক ব্যক্তি তার সম্মানহানী করে। সে দৃশ্য স্বামীর ভগ্নিপতি ভিডিও করে। এ ঘটনায় মামলা করলে তারা ভিডিওচিত্র ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চলে যায়।
আগে থেকেই গৃহবধূর সঙ্গে তার স্বামীর বিরোধ রয়েছে। বিরোধের জেরে তিনি ৩সন্তানসহ বাবার বাড়িতে থাকেন। সন্তান ও স্ত্রীর খোঁজখবর না নেওয়ার অভিযোগে স্বামীর বিরুদ্ধে তিনি মামলা করেন। আটকের দুই মাস পরে জামিন পেয়ে স্বামী তাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে আসছিলেন।
স্বামীর পেশা বা বর্তমান অবস্থান সম্পর্কে তিনি কিছু জানাতে চাননি।
সদর থানার এসআই শামীম হোসেন বলেন, গৃহবধূ ও তার বাবার বাড়ির স্বজনরা অভিযোগ করেছেন। দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


