মাগুরায় বন্দুকযুদ্ধে ডাকাত নিহত, অস্ত্র-গুলি উদ্ধার

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা সদর উপজেলার পশ্চিম রামনগরে বাস ডাকতির চেষ্টাকালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শওকত (৩৮) নামে এক ডাকাত নিহত হয়েছেন। রবিবার (৬ নভেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। 

জেলা পুলিশের বিবৃতিতে জানা যায়, রাত আড়াইটার দিকে একদল ডাকাত পশ্চিম রামনগরের পার্কিং এলাকায় রাস্তায় গাছ ফেলে বাস ডাকাতির চেষ্টা করছিল। খবর পেয়ে টহল পুলিশের একটি দল সেখানে অভিযানে গেলে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালালে পিছু হটে ডাকাত দল। পরে সকালে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার শওকতের মরদেহ পাওয়া যায়। এসময় সেখান থেকে উদ্ধার করা হয় একটি ৭.৫ বোরের পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, তিনটি রামদা ও একটি গাছকাটা করাত। 

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ফরিদপুরের মধুখালী উপজেলার কুমারপাড়ার ময়েন মণ্ডলের ছেলে শওকতের বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি ডাকাতির মামলা রয়েছে বলে জেলা পুলিশ জানিয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: