মাগুরানিউজ.কমঃ
মাগুরার নবাগত পুলিশ সুপার মুনিবুর রহমান আজ রবিবার (৬ নভেম্বর) মাগুরা এসে পৌঁছেছেন। আগামীকাল সোমবার পুলিশ সুপার হিসেবে মাগুরার দায়িত্ব বুঝে নেবেন তিনি।
সন্ধ্যায় নতুন কর্মস্থল মাগুরা পৌছুলে পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ তাকে ফুলের স্তবক দিয়ে স্বাগত জানান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম ও সিনিয়র সহকারি পুলিশ সুপার সুদর্শণ কুমার রায়।
নবাগত পুলিশ সুপার মুনিবুর রহমান জেলার আইন শৃংখলার উন্নয়ন অব্যাহত রাখতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।


