মাগুরানিউজ.কমঃ
মাগুরা জেলা জাতীয় পার্টির কর্মীসভা আগামীকাল ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।
মাগুরা জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সকাল ১০টায় অনুষ্ঠিত কর্মীসভায় মাগুরা জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি এ্যাড. রতন কমার মিত্র এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখবেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়।
বিশেষ অতিথির বক্তব্য রাখবেন জাপা চেয়ারম্যানের তথ্য উপদেষ্টা ও সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত, জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ও মাগুরা জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক জনাব এ্যাড. হাসান সিরাজ সুজা, জাপা চেয়ারম্যানের উপদেষ্টা শ্রী সোমনাথ দে।
মাগুরা জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারন সম্পাদক খাঁন রবিউল হক মিঠুর সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখবেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব জনাব শফিকুল ইসলাম মধু।
কর্মীসভা সফল করার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন নেতৃবৃন্দ।


