সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে মাগুরায় চৌরঙ্গীমোড়ে প্রতিবাদ সমাবেশ

মাগুরানিউজ.কমঃ

mnশহর প্রতিবেদক-

”সাম্প্রদায়িক রাষ্ট্র নয় – ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই” এই স্লোগানকে সামনে রেখে মাগুরাতে আজ শুক্রবার সকালে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ এবং জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে ব্রাহ্মনবাড়িয়া’য় সংখ্যালঘু পরিবারের বাড়িঘরে হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১ টায় শহরের চৌরঙ্গী মোড়ে আয়োজিত এ মানববন্ধন ও সমাবেশে জেলার সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও সুধিজনেরা অংশ নেন।

এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড. প্রদ্যুত কুমার সিংহ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি বাসুদেব কুণ্ডু, কেন্দ্রীয় মহিলা সম্পাদিকা সপ্না রানী বিশ্বাসসহ আরো অনেকে।

বক্তারা ব্রাহ্মনবাড়িয়া’য় সংখ্যালঘু পরিবারের বাড়িঘরে হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানান। এরপর সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে সারা শহর প্রদক্ষিণ করেন নেতৃবৃন্দ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: