মাগুরার ঐতিহ্যবাহী ক্যাতায়নী পূজা ৬ নভেম্বর থেকে ব্যাপক আয়োজনে শুরু হবে। পূজা উপলক্ষে বৈচিত্র্যময় প্রতিমা নির্মাণ, দৃষ্টিনন্দন গেট ও প্যান্ডেল এবং আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। এ বছর শহরের জামরুলতলা, ছানার বটতলা, পারনান্দুয়ালী, নিজনান্দুয়ালী, নতুনবাজার, সাতদোয়া আশ্রম ও বাটিকাডাঙ্গাসহ জেলায় ৮৪টি মণ্ডপে এ পূজা অনুষ্ঠিত হবে।


